Nabadhara
ঢাকাশনিবার , ১৫ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে প্রকৌশলীকে তুলে নিয়ে মারপিট চার দিনেও মামলা গ্রহণ করেনি পুলিশ

সোহেল রানা বাবু ,বাগেরহাট প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট শহরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক প্রকৌশলীকে তাঁর কার্যালয়ে ঢুকে মারপিট ও তুলে নিয়ে যাবার ঘটনার চার দিনেও মামলা গ্রহণ করেনি পুলিশ। বুধবার রাতে ঘটনার পর ভুক্তভোগী প্রকৌশলী মুহাম্মদ আবু হানিফ দেয়া লিখিত অভিযোগ এখনও তদন্ত করে দেখছে পুলিশ। এমন কি লিখিত অভিযোগের কোন রিসিভ কপিও দেয়া হয়নি ওই প্রকৌশলীকে। এ ঘটনায় বাগেরহাট পাউবোর কর্মকর্তা-কর্মচারিরা নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানিয়েছে নির্বাহী প্রকৌশলী মাসুম বিল্লাহ।

নির্বাহী প্রকৌশলী জানান, বুধবার রাত রাত ৯টা ৩৩ মিনিটে একে একে চারটি মোটরসাইকেল নিয়ে ১০ যুবক পাউবো’র মদনের মাঠ এলাকার অফিসে আসে। এরপর তারা বাগেরহাট সদর উপবিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ আবু হানিফকে গালিগালাজ সহ মারপিট করে ঠিকাদারী বিল বকেয়ার অভিযোগ তুলে জেলা ছাত্রলীগের সভাপতি মনির ও সাধারন সম্পাদক ওশান ডেকেছে বলে শহররক্ষা বাঁধে তুলে নিয়ে যায়। এসময় অফিসের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য নিত্যনন্দ ঠেকাতে গেলে তাকে মেরে নাক-মুখ ফাটিয়ে দেয় তারা। পরে খবর পেয়ে বিষয়টি প্রশাসন ও রাজনৈতিক নেতাদের জানালে ঘন্টাখানেক পরে প্রকৌশলীকে ছেড়ে দেয় হামলাকারীরা। হামলাকারীরা বিল পাওয়ার দাবি করলেও এ বিষয়ে এখনো কোনো কাগজ দেখাতে পারেননি। সরকারি টাকা, কাগজপত্র দেখাতে না পারলেতো দেয়া সম্ভব নয়। সিসিটিভি ফুটেজে দোষীদের সহজেই চিহ্নিত করা যাবে দাবি করে নির্বাহী প্রকৌশলী বলেন, পুলিশ চার দিনেও প্রকৌশলী মুহাম্মদ আবু হানিফ দেয়া লিখিত অভিযোগটি এখনো মামলা হিসেবে রেকর্ড করেনি। এমনকি লিখিত অভিযোগের কোন রিসিভ কপিও দেয়া হয়নি। এই হামলার ঘটনায় বাগেরহাট পাউবোর কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানান এই কর্মকর্তা।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, পাউবো’র বাগেরহাট সদর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মুহাম্মদ আবু হানিফ হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।