Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী নিহত

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
জুলাই ২১, ২০২৩ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী যুবলীগের খুলনা বিভাগীয়‘তারুণ্যের জয়যাত্রা’সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে নড়াইলের কালিয়া উপজেলায় আজাদ শেখ (৩২) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লীর মহাসিন মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহত আজাদ শেখ কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আজাদ শেখ ওই ইউনিয়নের পেড়লী উত্তর পাড়া গ্রামের সালাম শেখের ছেলে ও পেড়লী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাদ শেখের বড় ভাই। আজাদ যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিসুল ইসলাম বাবু শেখ ও শহীদুল ভূঁইয়ার মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। শেখ বংশের নেতৃত্ব দেন বাবু শেখ এবং ওই গ্রামের মোল্যা ও ভূঁইয়াদের নেতৃত্ব দেন শহীদুল ভূঁইয়া।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে যুবলীগের খুলনা বিভাগীয়‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে ওই গ্রামের মহাসিন মোড়ে আজাদ শেখের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করেন প্রতিপক্ষের লোকজন। এসময় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয় তাকে। পরে স্থানীয়রা আহত অবস্থায় আজাদকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবলীগ কর্মী আজাদ শেখ সাবেক চেয়ারম্যান বাবু শেখের সমর্থিত লোক।

নড়াইল পুলিশ সুপার (এসপি) মোসাঃ সাদিরা খাতুন বলেন,আজাদ শেখের মৃত্যুর খবরে পেড়লী গ্রামে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ঘটনা জানা মাত্রই পুলিশের একাধিক টিম পেড়লীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে এবং ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।