Nabadhara
ঢাকাশনিবার , ২২ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামপালে পারিবারিক বিরোধের জেরে মধ্য যুগীয় কায়দায় শিশু নির্যাতন গ্রেপ্তার -৩

সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি
জুলাই ২২, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

পারিবারিক পূর্ব বিরোধের জেরে বাগেরহাটে মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে । ২১ জুলাই শুক্রবার সকাল ৯টায় বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের বৌ বাজার এলাকায় এই ঘটনা ঘটে ।

এই ঘটনায় নির্যাতিত শিশু ইয়াসিনের পিতা দিন মজুর অলিয়ার রহমান বাদী হয়ে ৫ জনের নামে রামপাল থানায় মামলা করেছে । পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে । রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিত ভাবে শিশু ইয়াসিনকে চোর অপবাদ দিয়ে প্রতিবেশী সরোয়ার হোসেন ও গ্রাম পুলিশ নাসিম খান সহ কয়েক জনে মিলে মধ্য যুগীয় কায়দায় নির্যাতন করেছে । খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ভাবে শিশুটিকে উদ্ধার করে রামপাল হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে।

আটক কৃত মাহমুদ ইসলাম, মো: কেরামত হাওলাদার ও গ্রাম পুলিশ মো: নাসিম খানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।