Nabadhara
ঢাকাশনিবার , ২২ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে যুবলীগ নেতা আজাদ হত্যার প্রতিবাদে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
জুলাই ২২, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন যুবলীগ নেতা আজাদ শেখের হত্যার প্রতিবাদে ও হত্যাকান্ডে জড়িত বিএনপি-জামাতের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে নড়াইল জেলা যুবলীগের উদ্যোগে নড়াইল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২২জুলাই)বিকালে জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে

এসময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন মোল্যা, জেলা পরিষদের সদস্য খোকন কুমার সাহা, সদর উপজেলা যুবলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মিনা মারফিদুল হাসান শিল্পী, সাধারন সম্পাদক বাবলু মোল্যা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শেখ তোফায়েল মাহমুদ তুফান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক নিলয় রায় বাঁধন প্রমূখ।

উল্লেখ্য,নড়াইলের কালিয়া উপজেলায় আজাদ শেখ (৩২) নামে এক যুবলীগ কর্মিকে হত্যা করা হয়েছে। ২০ জুলাই যুবলীগের খুলনা বিভাগীয় তারুণ্যের জয়যাত্রা সমাবেশ শেষে রাতে পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের মোহসিন চৌরাস্তায় এ হমলার ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজাদকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।