Nabadhara
ঢাকারবিবার , ২৩ জুলাই ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
জুলাই ২৩, ২০২৩ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার (২৩জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য এক র‌্যালী বের হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া সুকায়না,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) মোঃ জুবায়ের হোসেন চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জামান,জেল সুপার মোঃ মুজিবুর রহমান, আনসারও ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস,শেখহাটি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আরব আলী প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।