Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৩১ আগস্ট ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে উত্তপ্ত কড়াইয়ের ওপর পড়ে গৃহবধূর মৃত্যু

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
আগস্ট ৩১, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে রান্নার সময় কড়াইয়ের ওপর পড়ে দগ্ধ হয়ে রুপালী খাতুন (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার(৩১ আগস্ট) দুপুরের দিকে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের উড়ানী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রুপালী খাতুন ঐ গ্রামের কৃষক ওবায়দুল্লাহ শেখের স্ত্রী। তাদের একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। রূপালী বেগমের দেবরের স্ত্রী ইতি খানম বলেন,‘দুপুরে রূপালী খাতুন চুলায় ডিম ভুনা করছিলেন। হঠাৎ করে শারীরিক দুর্বলতার কারণে অসাবধানতাবশত কড়াইয়ের ওপর পড়ে যান। সেখান থেকে তিনি আর উঠতে পারেনি। আমার ছেলে রান্না ঘরে গিয়ে তাকে এভাবে পড়ে থাকতে দেখে আমাকে খবর দেন। তখন দ্রুত গিয়ে কড়াইয়ের ওপর পড়া অবস্থায় দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা তাকে উদ্ধার করে পাশের নদীতে নিয়ে যাই। সেখানে পানি ঢেলে সুস্থ করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। তখন ভ্যানযোগে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাই।

হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।’ নড়াইল সদর থানার ওসি ওবায়দুর রহমান বলেন, খবর শোনার পর সদর থানায় পুলিশ পাঠানো হয়। মৃত রূপালীর বাবার বাড়ির সদস্যরা কোনো অভিযোগ করেননি। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।