নড়াইলের লোহাগড়া থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ হাবিবুর রহমান(৩৯) কে গ্রেফতার করেছে।
সে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউপির সাইমনের চর গ্রামের মৃত তফসীর উদ্দিন মোল্যার ছেলে। পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে এএসআই(নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, গরু চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ হাবিবুর রহমান কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

