Nabadhara
ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় বরকত আলী হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ১, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষের হাতুড়ি ও লাঠির আঘাতে এস এম বরকত আলী (৬৫) নিহতের ঘটনায় পুলিশ দুই আসামীকে গ্রেফতার করেছে । নিহত এস এম বরকত আলীর বাড়ি দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার মৃত আলফু শেখের ছেলে। পেশায় তিনি একজন দলিল লেখক ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন, মামলা আসামী লোহাগড়া উপজেলার দক্ষিন পাংখারচর গ্রামের হেমায়েত ওরফে রুনু মোল্যার ছেলে হামিম মোল্যা(২২) ও একই গ্রামের মৃত আয়নাল মোল্যার ছেলে ইমরান মোল্যা(২৪)। পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাঙ্খারচর গ্রামের কাজীপাড়ার এস এম বরকত আলীর সাথে একই গ্রামের কেরামত মোল্যার জমি নিয়ে বিরোধ চলে আসছিল । গত ২৯ আগষ্ট বিকাল সাড়ে তিনটার দিকে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য উভয় পক্ষ পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতান্ডার এক পর্যায়ে কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু, হামীম,আমীন সহ ১০/১২ জনের একদল স›ন্ত্রাসী হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে এস এম বরকত আলী কে হত্যা করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। নড়াইল অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) দোলন মিয়ার নেতৃত্বে শুক্রবার (১ সেপ্টেবর) ভোর রাতে জেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, গ্রেফতারকৃতদের শুক্রবার বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয় এবং হত্যাকান্ডের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।