Nabadhara
ঢাকাসোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় প্রান্তিক মুল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্রে অর্ধশতাধিক বানান ভুল, ক্লাস্টার কমিটির দ্বায় স্বীকার

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৩ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ক্লাষ্টার আন্ত প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা-২০২৩ এর ৫ম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার প্রশ্নপত্রে অর্ধশতাধিক ভুল পরিলক্ষিত হয়েছে। ৩১ আগষ্ট (বৃহস্পতিবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের দায়িত্ব হীনতা ও খামখেয়ালী পনাকে দায়ী করছেন সাধারণ মানুষ। সম্প্রতি ওই বিষয়ের প্রশ্নপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তুমুল সমালোচনার ঝড় ওঠে। ৩ সেপ্টেম্বর (রোববার) বাঐসোনা ক্লাস্টারের দায়ীত্বপ্রাপ্ত কলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগলুল হায়দারের সাথে কথা হলে নিজেদের ভুল স্বীকার করে বলেন, ১৮ সেট প্রশ্নপত্র তৈরীতে সীমিত সময় দেওয়ার কারণে এ ভুল হয়েছে। এছাড়া এই প্রশ্নটি ডুমুরিয়া স্কুলের শিক্ষক নাজিরকে চেক করতে বলা হয়েছিল। কিন্তু তার শাশুড়ির অসুস্থতার কারণে তা করতে পারেন নি। এ বিষয়ে শিক্ষক নাজিরের সাথে কথা হলে ভুল স্বীকার করে বলেন আগামীকাল এ বিষয়ে ফয়সালা করবেন।

ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র দাস বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে এ রকম ভুল হলে তিনিও দ্বায় এড়াতে পারেন না বলে জানান।

উল্লেখ্য বাঐসোনা ক্লাষ্টার আন্ত প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় প্রান্তিক মুল্যায়ন পরীক্ষা-২০২৩ এর পরীক্ষা গত মাসের ২২ তারিখ থেকে উপজেলার ৩৪ টি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।