Nabadhara
ঢাকাসোমবার , ৪ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার বাতাসী গ্রামে পুকুরে ডুবে নানী নাতির মৃত্যু

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
সেপ্টেম্বর ৪, ২০২৩ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামে পুকুরে গোসল করতে যেয়ে পানিতে ডুবে নানি ও নাতির মৃত্য হয়েছে।

এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাতাশী গ্রামের মৃত সরোয়ার খাঁনের স্ত্রী মোসাঃ হিঙগুল বেগম (৬৫) ও তার নাতি লাহুড়িয়া ইউনিয়নের লাহুড়িয়া গ্রামের জাহিদ শেখের শিশু সন্তান জিহাদ হাসান (৭) গোসল করতে যায়, এসময় অসাবধানতাবশত গোসল করতে করতে নানি-নাতি পুকুরের পানিতে ডুবে যায়।

পরে প্রতিবেশীরা ঐ পুকুরে গোসল করতে যেয়ে দেখতে পান নানি-নাতির লাশ পুকুরে পানিতে ভাসছে । এসময় তারা তাদের পরিবারের লোকজনদের সংবাদ দেয় । পরে পুকুর থেকে পরিবারের লোকজন দুজনের মরদেহ উদ্ধার করে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন,ঘটনাটি শোনার পর এলাকায় পুলিশ পাটিয়েছি । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।