Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

Link Copied!

শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, বাগেরহাট

চিতলমারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জয় গ্রুপের মালিক মজিবুর রহমান শামীমের মা আমেনা বেগম (৯০) মারা গেছেন (ইন্না লিল্লাহি —– রাজিউন)।

বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার ( ২১ ডিসেন্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার। শুক্রবার সকাল ১০টায় তার নিজ গ্রাম উমাজুড়ি এম,এ গফুর হাফিজিয়া কওমি এতিম খানা মাদ্রাসা মাঠে  জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আমেনা  বেগম সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিয়া রহমান বিউটির শাশুড়ি আম্মা । তিনি ২ছেলে, ৩ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, চিতলমারী উপজেলা আওয়ামীলীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়, সন্তোষপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি রসুল মাঝি, সাধারন সম্পাদক হরেন্দ্রনাথ শিকদারসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।