Nabadhara
ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘরে লুকিয়ে রাখা দুই হাজার ইয়াবাসহ নারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
এপ্রিল ২৯, ২০২৬ ১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি বসতঘর থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) উপজেলার টেংরা মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফিরোজা খাতুন (৩৯) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি মৃত অসীম গাজীর স্ত্রী এবং ওই এলাকার বাসিন্দা।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গঠিত একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ফিরোজা খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, আটক নারী দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মাদক সরবরাহ নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে শার্শা থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান রোধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।