Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মাশরাফির ভালোবাসায় ভোলা থেকে নড়াইলে প্রতিবন্ধ যুবক

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
ডিসেম্বর ২২, ২০২৩ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

এস এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল-লোহাগড়া) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্ত্তজার ভালোবাসার টানে ভোলার চরফ্যাশন থেকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজীব হাসান নামে এক প্রতিবন্ধী যুবক নড়াইলে এসে পৌছান তিনি।

রাজীব হাসান বলেন, আমার যখন বয়স দশ বছর তখন থেকে মাশরাফি ভাইয়ের খেলা দেখি। আমার জীবনের শখ ছিল ভাইয়ের সঙ্গে একবার হলে ও দেখা করব। ভাইয়ের সঙ্গে দেখা করতেই আমি নড়াইল এসেছি। তিনি আরোও বলেন, মাশরাফি ভাইয়ের খেলা আমি অনেক পছন্দ করি। তার মাঝে নেই কোনো অহংকার ৷ এসব দেখে আমি ছুটে এসেছি। এরপর ভাইয়ের বাসায় গিয়েছি। ভাইয়ের বাবা আমাকে আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন। তিনি নিজস্ব অর্থায়নে দশ হাজার লিফলেট চরফ্যাশন থেকে ছাপিয়ে এনেছেন বলে দাবি করেন। মাশরাফির এমন ভক্ত সারা দেশেই আছে। আমি চরফ্যাশন থেকে ছুটে এসেছি ভাইয়ের ভালোবাসার টানে৷ আমাকে একবার যদি ভাইয়ের সঙ্গে দেখা করায় দেন, আমার জীবন ধন্য। মাশরাফি বিন-মোর্ত্তজার বাবা গোলাম মুর্তজা স্বপন কে রাজিব হাসানের ব্যাপারে জানাতে একাধিকবার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি।

তবে গোলাম মুর্তজার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ভোলা থেকে আসা প্রতিবন্ধী যুবকের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাকে কিছু টাকাও দিয়েছিলেন মাশরাফির বাবা তবে সে তা নেয়নি। সে মাশরাফিকে ভালবেসে নির্বাচনি প্রচারণা করতে এসেছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।