Nabadhara
ঢাকাশনিবার , ২৩ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফকিরহাটে বাসের ধাক্কায় নিহত সাবেক কমিশনার

Link Copied!

মোঃ সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় মহাসড়কে বাসের ধাক্কায় মনিরুজ্জামান মনি (৬৪) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি বাগেরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কমিশনার।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাটাখালী সংলগ্ন আমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান মনি বাগেরহাটের আমলাপাড়া এলাকার সড়ই গ্রামের মৃত নুর মোহাম্মদ মল্লিকের ছেলে। তিনি সন্ধ্যায় বাগেরহাট থেকে খুলনায় যাওয়ার পথে ফকিরহাটের কাটাখালীর আমতলা মোড়ে এলে পিছন থেকে খুলনাগামী পদ্মা এক্সপ্রেস বাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই তিনি মারা যান।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর মাহমুদ অনিক জানান, ’মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। তার শরীরে মারাত্মক যখম রয়েছে।’

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান নিহত মনিরুজ্জামান মনিকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।