Nabadhara
ঢাকারবিবার , ৭ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সহকারী প্রিজাইডিং অফিসারের মৃত্যু

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
জানুয়ারি ৭, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনের সময় গাজীপুর ২ সংসদীয় আসনের র্বোড বাজার এলাকার উত্তর খাইলকুর জামিয়া রশিদিয়া মাদরাসা ও এতিমখানা কেন্দ্রে রোববার (৭ জানুয়ারি) সকালে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

 

ঐ সহকারী প্রিজাইডিং অফিসারের নাম আব্দুল করিম (৫০)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর সিদ্দিকিয়া বালিকা দাখিল মাদরাসার সহকারী সুপার ও উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পোটান গ্রামের বাসিন্দা ছিলেন।

 

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হেলাল মিয়া জানান, সহকারী প্রিজিাইডিং অফিসার আব্দুল করিম শনিবার রাতে কেন্দ্রে কাজে যোগ দেন। ভোটের দিন রোববার সকাল ৭টার দিকে বাইরে নাস্তা সেরে কেন্দ্রে ফেরার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হন।

 

পরে তাকে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের আবাসিক ডাক্তার রফিকুল ইসলাম বলেন, আব্দুল করিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।