Nabadhara
ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 
জানুয়ারি ২০, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি 

ফরিদপুরের মধুখালীতে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে সেনাবাহিনী ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক যৌথ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ভেল্লাকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ওই এলাকায় মাদক লেনদেনের প্রস্তুতি চলছে—এমন তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও মধুখালী থানা পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মো. বাসির আহমেদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভেল্লাকান্দি গ্রামের বাসিন্দা ও মো. জমির মোল্লার ছেলে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। সমাজ থেকে মাদক নির্মূলে সাধারণ জনগণকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সেনা ক্যাম্পসমূহকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের যৌথ অভিযান মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।