বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাকেরগঞ্জে ফার্মেসীর দোকানে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ৪টি ফার্মেসিকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, নিরাপদ খাদ্য দপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তর।
জরিমানা প্রদান করা ফার্মেসিগুলি হলো:
ভাই ভাই ফার্মেসি – ১০,০০০ টাকা
মোল্লা মেডিসিন – ৫০,০০০ টাকা
ইয়ামিন মেডিসিন কর্নার – ২০,০০০ টাকা
রায়হান ড্রাগ হাউজ – ১০,০০০ টাকা
উপজেলা সহকারী কমিশনার তন্ময় হালদার জানান, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অপরাধে এই অর্থদণ্ড করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

