Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে ভোক্তা অধিকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমতলী (বরগুনা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমতলীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরগুনা জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আমতলী সরকারি কলেজের মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আমতলী সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. রিয়াজুল ইসলাম এবং আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিমসহ অন্যান্যরা।

সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, এর প্রয়োগ, ভোক্তাদের অধিকার ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।

এ সময় তিনি বলেন, ভোক্তা হিসেবে নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আইন সম্পর্কে জানা থাকলে প্রতারণা ও অনিয়মের বিরুদ্ধে সহজেই প্রতিকার পাওয়া সম্ভব।

মতবিনিময় সভায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে সংশ্লিষ্টরা সেগুলোর উত্তর দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।