Nabadhara
ঢাকাবুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়া পৌর ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

অশোক মুখার্জি,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি 
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

অশোক মুখার্জি,কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের বিজয় নিশ্চিত করতে কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির আয়োজনে কলাপাড়া পৌর ৬ নম্বর ওয়ার্ডের নাইয়াপট্টি এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু।

বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে পারলে কলাপাড়া ও রাঙ্গাবালী এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। তারা বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বক্তারা আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, কৃষকদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে এবং নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে।

উঠান বৈঠকে কলাপাড়া পৌর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।