Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকি সফর: তিন বিশিষ্ট ব্যক্তির কবর জিয়ারত করলেন আলতাফ হোসেন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী দুমকি উপজেলার প্রবীণ ও প্রয়াত তিন নেতার কবর জিয়ারত করেছেন।

(৫ ফেব্রুয়ারি) শুক্রবার সকালে ১১ টায় তিনি দুমকি উপজেলার পাংগাশিয়া ও লেবুখালী ইউনিয়ন সফর করে মরহুম নেতাদের রুহের মাগফেরাত কামনা করেন।

সফরকালে আলতাফ হোসেন চৌধুরী পর্যায়ক্রমে পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাংগাশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রহুম এম এ রব মিয়া ,‌ লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি নেতা মরহুম ইউনুস আলী ডিলার ও মরহুম আজহার আলী মৃধা।

কবর জিয়ারতকালে আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে পটুয়াখালী জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তিনি প্রয়াত নেতাদের পরিবারের সদস্যদের সাথেও কুশল বিনিময় করেন এবং তাদের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করেন।

রহুম এম এ রব মিয়া, ইউনুস আলী ডিলার এবং আজহার আলী মৃধা ছিলেন পটুয়াখালী বিএনপির দুঃসময়ের কান্ডারি। তাদের আদর্শ ও ত্যাগী মনোভাব আমাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা যোগাবে। দল ও জনগণের কল্যাণে তাদের অবদান অবিস্মরণীয়।

জিয়ারত শেষে তিনি স্থানীয় নেতাকর্মীদের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।