Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু

গাজীপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর প্রতিনিধিঞ

আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য গাজীপুরের ৫টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলিতে রোববার থেকে ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় থেকে প্রতিটি উপজেলায় এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উপস্থিতিতে।

এর আগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ব্যালট বিতরণ স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। পরে আলোচনা শেষে নতুন চিঠির মাধ্যমে ৮ ফেব্রুয়ারি থেকে বিতরণ কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়।

নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ ও ইসির মনিটরিং টিম তৎপর রয়েছে। ভোটের দিন সব কেন্দ্রে পর্যাপ্ত ব্যালট, ভোটকর্মী ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ভোটের আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।