Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনির বিছটে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিছটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বিছট নিউ মডেল হাইস্কুল মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।

আনুলিয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন আমীর মাওলানা হারুন-অর রশিদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ ও মাওলানা আয়ুব আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বকর সিদ্দিক, প্রফেসর আব্দুল গফফার, খেলাফতে মজলিসের জেলা সেক্রেটারি মুফতি জায়েদ আব্দুল্লাহ, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুর্তাজা, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, উপাধ্যক্ষ মাওলানা অহিদুজ্জামান, মাওলানা শহিদুল ইসলাম, খাজরা সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, সাবেক শিবির নেতা মাগফুর রহমান এবং গদাইপুর আব্দুল লতিফ কলেজের প্রভাষক ও সনাতন ধর্মের প্রতিনিধি দীপ্র কুমার মন্ডলসহ অনেকে।

বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন, দেশে স্বৈরাচার বিদায় নিলেও তার প্রভাব এখনও রয়ে গেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি আগামী নির্বাচনে সমর্থন দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।