Nabadhara
ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় লাঙ্গল প্রতীকের পক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভা অনুষ্ঠিত হয় কাউনিয়া গার্লস স্কুল মাঠে। এর আগে দুপুর থেকে হারাগাছ পৌর ও বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের হাজারো নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে সভাস্থলে যোগ দেন।

কাউনিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট শাহীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আজিজুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুর রহিম রুবেল, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামসুল হক দুলাল ও সাধারণ সম্পাদক বদিয়ার রহমান। এছাড়া পৌর ও ইউনিয়ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা লাঙ্গল প্রতীকের প্রতি এরশাদপ্রেমী সমর্থনের আহ্বান জানিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি বিপুল ভোটে জয়লাভের আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।