গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের ধানের শীষ প্রতীকের পক্ষে গৌরনদীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দি এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জগদীশ চন্দ্র হালদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সদস্য খোন্দকার কাওছার হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ নির্মল হালদার, বিশিষ্ট নাট্যকার অমল কুমার রায়, বিএনপির পৌরসভা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, মহাপ্রাণ যোগেন মণ্ডল স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মনোতোষ সরকারসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

