Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. দৌলতপুর
  14. ধর্ম
  15. পিরোজপুর
আজকের সর্বশেষ সবখবর

জাহাপুরে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যালামনাই পুরস্কার বিতরণ

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বাবুগঞ্জ উপজেলার জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই আনন্দঘন অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

জাহাপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া। পাশাপাশি সংগঠনের সদস্য সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় মাঠে রেজিস্ট্রেশন বুথ, তথ্য সরবরাহ বুথ এবং ফটোবুথ স্থাপন করা হয়। প্রাক্তন শিক্ষার্থীরা এসব বুথে এসে সদস্য ফরম সংগ্রহ করেন, পূরণ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানেন। লিফলেট বিতরণের মাধ্যমেও সংগঠনের কার্যক্রম তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. ওমর ফারুক। (বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আসমা উল হোসনা অনুপস্থিত ছিলেন।) তিনি বক্তব্যে বলেন, “প্রাক্তন শিক্ষার্থীদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সহায়তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের উদ্যোগ আমাদের বিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাবে।”

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মো. মিরাজ হোসেন বলেন, “এই সংগঠনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও ঐক্য আরও মজবুত হবে। একইসঙ্গে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণসহ নানা ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখবে সংগঠনটি।”

অনুষ্ঠানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মেজর (অব.) মো. রুস্তম আলী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে বস্তা দৌড়, হাঁড়িভাঙা, চাকতি নিক্ষেপসহ নানা আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পর্বে গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সার্বিকভাবে পুরো আয়োজনটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এ ধরনের অনুষ্ঠান বিদ্যালয় ও অ্যালামনাইদের মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় করবে বলে অভিমত ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।