Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-১ আসনে পাঁচ প্রার্থী নিজ নিজ এলাকায় ভোট প্রদান

বরিশাল প্রতিনিধি
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোটে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী প্রার্থীরাও নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।

সকাল সাড়ে ৭টায় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী জহির উদ্দিন স্বপন গৌরনদী উপজেলার শরিকল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। ভোট দিয়ে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন। একই সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. কামরুল ইসলাম খান গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

সকাল সাড়ে ৮টার দিকে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আগৈলঝাড়া উপজেলার ছোট বাশাইল লখারমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. রাসেল সরদার মেহেদী আগৈলঝাড়া উপজেলার ঐচারমাঠ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যদিকে জাতীয় পার্টি (জেপি) মনোনীত বাইসাইকেল প্রতীকের প্রার্থী সেরনিয়াবাত সেকেন্দার আলী গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। কয়েকটি কেন্দ্রে নারী ভোটারের অংশগ্রহণ তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে। সময় বাড়ার সাথে সাথে পুরুষ ভোটারদের উপস্থিতিও বৃদ্ধি পায়। বিভিন্ন কেন্দ্রে সরেজমিন দেখা গেছে অনেক বয়স্ক ভোটারও ভোট দিতে কেন্দ্রে এসেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।