Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর-১ আসনে দাঁড়িপাল্লায় ড. ইলিয়াস মোল্লার জয়

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন।

কোন ধরণের সহিংসতা ছাড়াই শান্তিশৃঙ্খলভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা বিজয়ী হয়েছেন।

তবে ফরিদপুর চারটি আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হিসেবে রয়েছেন ফরিদপুর-১ আসনের জামায়াতের ইসলামী প্রার্থীর বিজয়। স্বাধীনতা পরবর্তীতে এই প্রথম জামায়াত বিজয় অর্জন করলেন জানা গেছে। বরাবরই এই আসনটি আওয়ামী লীগের দূর্গ বলা চলে। তবে আইনানুগ কারণে দলের কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেননি। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসক কার্যালয়ের কন্টোলরুমে বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। ফরিদপুর-১ (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা) আসনে জামায়াতের প্রার্থী ড. মো. ইলিয়াস মোল্লা ২৭ হাজার ৬৬৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট। এ আসনে মোট ৮জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনটির বিজয়ী প্রার্থী ড. ইলিয়াস মোল্লা মধুখালী উপজেলার কালপোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। তাঁর প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম সাতৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

১৯৭ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।