Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) আসনে আবু সাঈদ চাঁদ বি

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী – ০৬ (চারঘাট-বাঘা) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন “ধানের শীষ” মনোনীত বিএনপি’র প্রার্থী আবু সাঈদ চাঁদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ০৭ টা থেকে বিকাল সাড়ে ০৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হয়।

এ আসনে ১১৯টি কেন্দ্রের প্রাপ্ত সবশেষ ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রার্থী আবু সাঈদ চাঁদ পেয়েছেন ১৪৭৩৫৯ ভোট ও জামায়াত প্রার্থী অধ্যক্ষ নাজমুল হক পেয়েছেন ৯১৪৬০ ভোট৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৫৫ হাজার ৮৯৯ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন আবু সাঈদ চাঁদ।

রাজশাহী-০৬ (চারঘাট-বাঘা) এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৪ হাজার ২৭৫ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৫১ হাজার ৬৮৭ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৮৮ জন। ১১৯ টি কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।