Nabadhara
ঢাকাশুক্রবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদী–২ আসনে ৩৭ হাজার ভোটের ব্যবধানে ড. মঈন খানের জয়

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর মধ্যে নরসিংদী–২ (পলাশ) আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ৯১টি কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে ড. মঈন খান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ৩৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আমজাদ হোসেন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৫ হাজার ১৬১ ভোট। এতে তিনি ৩৭ হাজার ১৯১ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ জন। ভোটগ্রহণ হয়েছে ৯১টি কেন্দ্রে এবং ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ। ফলাফল ঘোষণার পর উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতা–কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ–উচ্ছ্বাস দেখা যায়। তারা বিজয় মিছিল ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ফল উদ্‌যাপন করেন।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এ ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।