Nabadhara
ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী করার দাবিতে কলাপাড়ায় সংবাদ সম্মেলন

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় নেতা ও নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন-কে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাব-এ কলাপাড়া নাগরিক সমাজের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কলাপাড়া নাগরিক সমাজের মুখপাত্র মোস্তফা জামান সুজন। তিনি বলেন, পটুয়াখালী-৪ আসন প্রশাসনিক কাঠামো ও অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকে বরিশাল বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এ আসনের কলাপাড়া উপজেলায় রয়েছে পায়রা সমুদ্র বন্দর, শের-ই-বাংলা নৌঘাঁটি, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র, সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন, রাডার স্টেশন, মৎস্য অবতরণ কেন্দ্র, পাট ও মৎস্য গবেষণা কেন্দ্র এবং দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা।

তিনি বলেন, এই জনপদের পরিকল্পিত ও টেকসই উন্নয়নের জন্য অভিজ্ঞ সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে যেকোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে তিনি সফলভাবে দায়িত্ব পালন করতে পারবেন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতার কারণে তাকে মন্ত্রী হিসেবে পেলে মধ্য উপকূলকে অর্থনৈতিক উন্নয়নের করিডোরে পরিণত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, উপকূলের মানুষ দীর্ঘদিন ধরে নানা দিক থেকে অবহেলিত। প্রায় তিন লাখ ভোটারের দাবির প্রতিফলন হিসেবে এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।