Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গৌরনদী(বরিশাল)প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরনদী(বরিশাল)প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান, গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক নাইমুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় বক্তারা জানান, মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে সকল প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণকে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।