Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে প্রায় ৫শত বছরের পুরানো শিব মন্দিরে দুই দিনব্যাপী শিবরাত্রি পূজা অনুষ্ঠিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলা-তে প্রায় ৫০০ বছরের পুরোনো সরকারি গৌরনদী কলেজের গাঙ্গুঁলি নিবাস প্রাঙ্গনে অবস্থিত শ্রী শ্রী শিব মন্দিরে দুই দিনব্যাপী শিবরাত্রি পূজা মহোৎসবের মধ্য দিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সমাপ্ত হয়েছে।

পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসে গ্রামীণ মেলা। দুই দিনের আয়োজনে বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগীর সমাগম ঘটে, বিশেষ করে নারী ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

পূজার প্রথম দিন রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ নির্মল হালদার, সাধারণ সম্পাদক মানিক লাল আশ্চার্য্য এবং যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ রায়।

মন্দির পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম দাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কমিটির সভাপতি প্রভাষক বিধান রায়, সাধারণ সম্পাদক মনতোষ সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।