দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পটুয়াখালীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারেক জিয়া পরিষদ, পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক মোঃ বায়েজীদ আহম্মেদ মৃধা, সদস্য সচিব মোঃ সোহাগ হাওলাদারসহ সংগঠনের জেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবতা পালন করেন। পরে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি। তাদের এই ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ভাষা শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

