কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
কাঠালিয়া উপজেলার কাঠালিয়া প্রেসক্লাব-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোস্তফা কামাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফয়সাল আহম্মদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, দপ্তর ও আইসিটি সম্পাদক মাছুম বিল্লাহ জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খাইরুল আমিন ছগির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মোঃ জাহিদুল ইসলাম, আহমাদুল্লাহ রবিউলসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রেসক্লাবের নির্বাহী সদস্য মহসিন খানের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।
দোয়া শেষে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

