Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজন এবং সদর রোডের বিরিভার ক্যাফেতে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ফিরোজ আলম। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী তালুকদার।

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমনের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক দক্ষিণের সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান, স্বচ্ছ টিভির জাকির জমাদ্দার, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি জিয়াউল হক আকন এবং আনন্দ টিভির বায়েজিদ বাপ্পি।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বাংলা টিভির এস এম পলাশ, দৈনিক আমার সংবাদের মোঃ মাসুদ সিকদার, মাই টিভির মোঃ মিজানুর রহমান, দৈনিক কালবেলার উত্তম কুমার দাস, দৈনিক আমাদের সময়ের বশির আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচারের জাহিদুল ইসলাম মনির, দৈনিক তারুণ্যের বার্তার মোঃ আবুল বাশার, দৈনিক মানবজমিনের শামীম হোসেন, দৈনিক ইনকিলাবের জাহিদুল ইসলাম, এশিয়ান টিভির মোঃ জহিরুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের মহসিন মোল্লা, দৈনিক সকালের বার্তার বিএম রেজাউল, দৈনিক মতবাদের শফিকুল আলম নাছির, মোহনা টিভির শাখাওয়াত হোসেন, দৈনিক শাহনামার গাজী মোঃ মোশাররফ, দৈনিক ভোরের অঙ্গীকারের মাসুদুর রহমান মোরশেদ, দৈনিক আলোকিত বরিশালের রাজিউর রহমান মাসুম, দৈনিক সকালের বার্তার সুমন ভূঁইয়া, দৈনিক মানব কন্ঠের এইচ এম কামাল মৃধা, দৈনিক দক্ষিণবঙ্গের জাকির খান, দৈনিক সকালের সময়ের মাইনুল ইসলাম, দৈনিক বরিশাল বার্তার রবিউল ইসলাম, দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সোহেল হাওলাদার, দৈনিক বাংলা কাগজের মোঃ সানি এবং দৈনিক জবাবদিহির আরিফিন ফিরোজ।

ইফতার মাহফিলে উপস্থিত জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সাংবাদিকদের সততা, বস্তুনিষ্ঠতা ও সমাজের কল্যাণমূলক সংবাদ পরিবেশন নিশ্চিত করার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।