Nabadhara
ঢাকারবিবার , ৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নলছিটিতে যুবককে মারধর, অপহরণের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
মার্চ ৮, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

‎ঝালকাঠির নলছিটি উপজেলায় বসতবাড়িতে ঢুকে এক যুবককে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. সজিব সিকদার (২৮) নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভৈররপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের বাসিন্দা সজিব সিকদারের সঙ্গে একই এলাকার ইউসুফ সিকদার ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল।

এর জেরে গত ৬ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইউসুফ সিকদার, তার দুই ছেলে উজ্জ্বল সিকদার ও রাকিব সিকদারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সজিব সিকদারের বাড়িতে ঢুকে তাকে ঘর থেকে ডেকে বাইরে নেয়। পরে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

‎সজিব সিকদার বলেন, “ঘটনার রাতে আমি বাসায় একা ছিলাম। তারা দেশীয় অস্ত্র নিয়ে ডেকে বাইরে এনে আমার ওপর হামলা চালায়। কোনোভাবে দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচি। পৈত্রিক সম্পত্তি দখলের উদ্দেশ্যেই তারা আমাকে হত্যার চেষ্টা করেছে।”

‎তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

‎এ বিষয়ে নলছিটি থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।