Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ১০, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

গণঅধিকার পরিষদ (জিওপি)-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৈয়দ মাহবুবুর রহমান বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দলটির নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে সৈয়দ মাহবুবুর রহমান সংগঠনের দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।