Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে খালের মাটি ইটভাটায় নেওয়ায় মালিককে ২ লাখ টাকা জরিমানা

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
মার্চ ১২, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে সরকারি খাল থেকে মাটি কেটে ইটভাটায় নেওয়ার অপরাধে এক ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের দেউলি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে একটি সরকারি খালের দুই পাশের বাঁধ থেকে মাটি কেটে একই ইউনিয়নের সুলতান খানের মালিকানাধীন ‘খান ইটভাটা’-তে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৫ (১) ধারায় ইটভাটার মালিক সুলতান খানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, অবৈধভাবে সরকারি খালের মাটি কেটে নেওয়ার অপরাধে এ জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে কেউ অবৈধভাবে কোথাও থেকে মাটি কাটলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।