Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু হলে দক্ষিণের যাতায়াত হবে সহজ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, যা নির্মিত হলে বরিশাল থেকে দুমকি হয়ে বাউফলসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে।

মঙ্গলবার (১৭ মার্চ ) বিকেলে দুমকি-বাউফল সড়কের সংযোগস্থল রাজাখালী প্রস্তাবিত গোলচত্ত্বর এলাকায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি। সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী। এ সময় বরিশাল-৬ আসনের সাংসদ মো: আবুল হোসেন খান, জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটনসহয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশণ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, প্রায় ১০২৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়নির্মিতব্য এ সেতুর দৈর্ঘ্য হবে ১৩৮০ মিটার। এর মধ্যে মূল সেতু হবে স্টিল টাইড আর্চ (৪২০ মিটার) এবং ভায়াডাক্ট অংশ হবে প্রি-স্ট্রেসড আই গার্ডার (৯৬০ মিটার)। এছাড়া ৩.২৯ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ, টোল প্লাজা স্থাপন, ওয়েই ব্রিজ নির্মাণ ও নদীতীর সংরক্ষণ কাজ প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।

প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন নির্মাণকাজ পরিচালনা করছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।