Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল-ঢাকা মহাসড়কে ঈদে যান চলাচল স্বাভাবিক রাখতে ডিআইজি মোস্তাফিজুর রহমানের পরিদর্শন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরিশাল-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ও নির্বিঘ্ন রাখতে মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রীদের নিরাপদ ও যানজটমুক্ত যাত্রা নিশ্চিত করতে দিনরাত কাজ করছে গৌরনদী হাইওয়ে থানা, মডেল থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী।

এ প্রেক্ষাপটে সদ্য যোগদানকৃত বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান মঙ্গলবার বিকেল ও বুধবার (১৮ মার্চ) সকালে জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি গৌরনদী বাসস্ট্যান্ড এলাকাও ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, “আগের তুলনায় এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে ও যানজটমুক্তভাবে যাতায়াত করতে পারেন, সে জন্য পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।”

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ, ওসি (তদন্ত) মো. মাহাবুবুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম জহির, সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক এসএম জুলফিকার আলীসহ অন্যান্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।