Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীর টরকী বন্দরের লোকনাথ মন্দিরে চুরি

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

মন্দির কমিটি সূত্রে জানা যায়, চোরেরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রাধা-কৃষ্ণের পিতলের মূর্তি, ঘণ্টাসহ পূজার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নিয়ে যায়। সকালে পূজারী ও স্থানীয়রা মন্দিরে এসে তালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন।
এ ঘটনায় মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

তারা প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, ধর্মীয় উপাসনালয়ে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি।
এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা না হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।