Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে ডোবার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় নানা বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মামাতো ও ফুফাতো দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পশ্চিম ভূরঘাটা গ্রামে মোশারফ হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- গৌরনদী উপজেলার পশ্চিম ভূরঘাটা গ্রামের ভ্যানচালক কাওছার হাওলাদারের একমাত্র ছেলে রমজান হাওলাদার (৩) এবং আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের গোয়াইল গ্রামের ইরাকপ্রবাসী বাহাদুর মৃধার একমাত্র ছেলে মোহাম্মদ মৃধা (৩)।

নানা মোশারফ হাওলাদার জানান, তার মেয়ে আয়শা বেগম ঈদের পরদিন রবিবার সকালে এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে বেড়াতে আসেন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে রমজান ও মোহাম্মদ বাড়ির উঠানে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে যায়।

তিনি আরও জানান, অনেক খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে নিকটস্থ পার্শ্ববর্তী মাদারিপুর জেলার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাহতা জারাব সালেহিন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।