Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড়

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিবেদক

ঝালকাঠির কাঠালিয়ায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে কাঠালিয়া সদর ইউনিয়নের উত্তর আনইলবুনিয়া মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সাতটি ঘোড়া অংশ নেয়। স্থানীয় চান্দের হাট যুব সমাজ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে।

ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে আয়োজন করা হয় মেলার। স্থানীয় শতশত নারী শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন।

দৌড় প্রতিযোগিতায় মো. এনায়েত শিকদারের ঘোড়া প্রথম, মো. জালাল আকনের ঘোড়া দ্বিতীয় ও মো. সিরাজ শিকদারের ঘোড়া তৃতীয় হয়।

পরে বিজয়ীদের মাঝে চেয়ারম্যান মোঃ জাকির হোসেন পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার, ইউপি সদস্য মোঃ আইউব আলী, সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।