Nabadhara
ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাল‌কি‌নি‌তে ৩ কো‌টি টাকা ও স্বর্ণালংকার নি‌য়ে উধাও ব‌্যবসায়ী

Link Copied!

মোঃ‌মিজানুর রহমান,​কাল‌কি‌নি,ডাসার (মাদারীপুর) প্র‌তি‌নি‌ধি

মাদারীপু‌রের কাল‌কি‌নি উপ‌জেলার ফা‌সিয়াতলা হা‌টের অর্জুন কর্মকার না‌মে এক স্বর্ণ ব‌্যবসায়ীর বিরু‌দ্ধে গ্রাহক‌দের প্রায় ৩ কো‌টি নগদ টাকা ও বিপুল প‌রিমাণ স্বর্ণালংকার নি‌য়ে উধাও হওয়ার অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। গত বুধবার (১ এ‌প্রিল) এ ঘটনা ঘ‌টে।

​স্থানীয় ও সরজ‌মি‌নে প্রাপ্ত তথ্যে জানা যায়, ফা‌সিয়াতলা হা‌টের স্বর্ণ ব‌্যবসায়ী অর্জুন কর্মকার দীর্ঘদিন ধ‌রে স্থানীয় বহু গ্রাহ‌কের কাছ থে‌কে বিপুল অংকের টাকা ও স্বর্ণালংকার গচ্ছিত রেখেছিলেন। বুধবার হঠাৎ তি‌নি দোকান ও এলাকা ছে‌ড়ে আত্মগোপন করেন।

​ভুক্ত‌ভো‌গী গ্রাহকদের মধ্যে জ‌সিম সরদা‌রের ৪৫ লক্ষ টাকা, দোকান মা‌লিক মাহবু‌বের ভাড়াসহ ১ লক্ষ ২৪ হাজার টাকা এবং শা‌মিম সরদার ও নিয়ামত সরদারসহ আরও অ‌নেক গ্রাহকের কা‌ছে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নি‌য়ে তি‌নি পা‌লি‌য়ে‌ছেন ব‌লে অ‌ভি‌যোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ ও দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।

​এ ব‌্যাপা‌রে কাল‌কি‌নি থানায় গ্রাহক‌দের পক্ষ থে‌কে এক‌টি অ‌ভি‌যোগ দা‌য়ের করা হ‌য়ে‌ছে।
​এ বিষয়ে ফা‌সিয়াতলা হাট ক‌মি‌টির সভাপ‌তি মামুন সরদার সাংবা‌দিক‌দের ব‌লেন, “আ‌মি বিষয়টি শু‌নে‌ছি। গ্রাহক‌দের অ‌ভি‌যোগের ভি‌ত্তি‌তে বিষয়‌টি দ্রুত সমাধান করার চেষ্টা করা হ‌বে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।