ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে আলোচনা সভা, মাইকিং, লিফটের বিতরণসহ নানান কর্মসূচি নিয়ে শুরু হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এবারের প্রতিপাদ্য “জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর নদী”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে যেতে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তা – কর্মচারী, জনপ্রতিনিধি এবং জেলেদের নিয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপপরিচালক (স্থানীয় সরকার) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন ঝালকাঠি সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, জেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাইদুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি মোঃ কাওছার হোসেন বলেন, ‘মাছ আমাদের জাতীয় সম্পদ। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানী করে মৎস্য খাত থেকে রাজস্ব আয় করতে হবে।
সরকার মৎস্য সম্পদ বৃদ্ধি করে জনগনের পুষ্টি চাহিদা মেটাতে নানামুখী পরিকল্পনা গ্রহণ করছে। এ সম্পদ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উৎপাদন অব্যাহত রাখতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।

