Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারীর প্রতিভা বিকাশে ‘অনন্যা ঝালকাঠি’ প্রতিযোগীতা শুরু

ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ৯, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

‎ঝালকাঠিতে নারীর ‘মনন, মেধা, প্রতিভা বিকাশে আত্মবিশ্বাস বাড়াতে ‘অনন্যা ঝালকাঠি’  প্রতিযোগিতা শুরু।  বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

‎আয়োজকরা জানান, ব্যতিক্রমী এই প্রতিযোগীতা ঝালকাঠিতে এই প্রথম। অডিশন রাউন্ডে এখন পর্যন্ত ৪০ জন প্রতিযোগী নিবন্ধন করেছেন তবে এ সংখ্যা আরও বাড়তে পারে। ৯ ও ১০ এপ্রিল অডিশন কার্যক্রম চলবে। এরপর ১২ এপ্রিল মূল্যায়ন, ১৩ এপ্রিল ফাইনাল রাউন্ড এবং ১৪ এপ্রিল পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

‎অডিশন পর্বে জেলার বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারী তরুণীরা নিজেদের মেধা, প্রতিভা ও আত্মবিশ্বাস তুলে ধরছেন। আয়োজকরা বলছেন, নারীদের সৃজনশীলতা ও ব্যক্তিত্ব বিকাশের একটি প্ল্যাটফর্ম তৈরি করাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট মো শাহাদাৎ হোসেন, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি মো. আককাস সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজসহ আরও অনেকে।

‎প্রতিযোগীতায় বিচারক প্যানেলে রয়েছেন তিনজন সহকারী কমিশনার, একজন সাংস্কৃতিক কর্মী ও একজন অভিজ্ঞ বিতার্কিক। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে বিচারক প্যানেল পর্যায়ক্রমে পরিবর্তিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

‎ ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, শিক্ষা, সংস্কৃতি, প্রশাসন, উদ্যোক্তা—সবখানেই নারীরা নিজেদের অবস্থান শক্তভাবে তৈরি করছে। এ ধরনের প্রতিযোগিতা তরুণীদের সেই সক্ষমতাকে আরও শানিত করার সুযোগ তৈরি করে।”

‎তিনি আরও বলেন, “এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং একটি শেখার প্রক্রিয়া। এখানে অংশগ্রহণকারীরা নিজেদের ভেতরের সম্ভাবনাকে আবিষ্কার করতে পারবে, আত্মবিশ্বাস অর্জন করবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারবে। প্রতিটি অংশগ্রহণকারীই এখানে একজন সম্ভাবনাময় প্রতিনিধি হিসেবে উঠে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।