পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
গভীর সমুদ্র ও নদ‐নদীতে মাছ শিকারে যাওয়া ট্রলারে জেলেদের জীবন রক্ষাকারী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএনআরএস’র সহযোগিতায় ফিসনেট প্রকল্পের আওতায় পাথরঘাটা উপজেলায় ১০০ ট্রলারে এ সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক, বিশেষ অতিথি ছিলেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.ছগীর আলম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন এসমে, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন প্রমুখ।
এ সময় বক্তারা বলে লন, গভীর সমুদ্র এবং নদীতে উপকূলের জেলেরা জীবনের ঝূকি নিয়ে মাছ শিকার করছে। ট্রলারে লাইফ জ্যাকেট, লাইফ বয়া না থাকায় ঝড় জলোচ্ছাসে ট্রলারে প্রায় জেলে নিখোঁজ এবং মৃত্যর খবর শোনা যায।
সমুদ্রগামী জীবন রাকারী যে সরঞ্জামাদি দেয়া হলো সেটি সঠিকভাবে রক্ষনাবেক্ষণ এবং ব্যবহার করতে হবে। নিজেদের জীবন রক্ষার জন্য, পরিবারের কথা চিন্তা করে সরঞ্জামাদি ব্যবহারের পরামর্শ দেন জেলেদের। জীবন রক্ষাকারী সরঞ্জামাদি খুবই গুরুত্বপুর্ণ।

