Nabadhara
ঢাকাশুক্রবার , ১০ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নাভারণে ইয়াবা ও বিপুল নগদ টাকাসহ মাদক কারবারি আটক

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
এপ্রিল ১০, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ জিয়াউর রহমান নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। বর্তমানে তিনি ঝিকরগাছার কুন্দিপুর গ্রামে বসবাস করতেন।

শুক্রবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই (নিঃ) সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল সকাল ১০টার দিকে নাভারণ এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জিয়াউর রহমানকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুন্দিপুরে তার বাসায় অভিযান চালিয়ে শয়নকক্ষের সানশেডের ওপর থেকে আরও ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এছাড়া তল্লাশির একপর্যায়ে ঘরের জুতার র‍্যাকের ভেতর থেকে ১৬ লাখ টাকা এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা মাদক বিক্রির অর্থ বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে আটক ব্যক্তি।

পুলিশ জানায়, জিয়াউর রহমান একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে পূর্বে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।