আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আমারদেশ পত্রিকার আমতলী উপজেলা প্রতিনিধি মো. রেজাউল করিম এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক বরিশাল প্রতিদিনের আমতলী উপজেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান সুমন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন।
শুক্রবার সকাল ১০টায় আমতলী ডাকবাংলো মিলনায়তনে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম।
সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান সুমন এবং আর্থিক প্রতিবেদন পাঠ করেন অর্থ সম্পাদক মো. মতিয়ার রহমান।
এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না, খায়রুল বাশার বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নুহুল আলম নবীন, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, নাসির মাহামুদ, কে এম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসীন মাতুব্বর, আব্দুর রহমান, সাফায়াত মামুন এবং দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ অন্যান্য সদস্যরা।
সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

