Nabadhara
ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠির শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জেলা পরিষদের আর্থিক সহায়তা

ঝালকাঠি প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি পৌর শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা করেছে ঝালকাঠি জেলা পরিষদ।

রবিবার বিকাল ৪টায় জেলা পরিষদের প্রশাসক কক্ষে বসে ১৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের অভিভাবক ১৭জনকে ১০ হাজার টাকা করে দেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি পৌর বিএনপি যুগ্ম -সাধারন সম্পাদক ও ঝালকাঠি আন্তঃ জেলা বাস, মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রনিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

উল্লেখ্য, ঝালকাঠি পৌরসভার শশ্মানঘাট এলাকায় বসতঘরে আগুন লাগে এবং অগ্নিকাণ্ডের আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে।

দ্রুততম সময়ে ফায়ার সার্ভিসের ঝালকাঠিসহ চারটি দমকল ইউনিটের চেষ্টায় অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে আনা হয়৷ প্রাথমিকভাবে ১৬টি ঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার তালিকা করেছে জেলা প্রশাসন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।